News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : অখিলেশের নামে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির, ধর্মেন্দ্র বললেন জনাদেশ মানতে হবে
Image

BJP : অখিলেশের নামে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির, ধর্মেন্দ্র বললেন জনাদেশ মানতে হবে

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নামে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বুধবার নির্বাচন কমিশন থেকে বেরোনোর পর অখিলেশের বিরুদ্ধে তোপ দেবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জনাদেশ মেনে নেওয়া উচিত আপনার, আপনিও এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই জিতেছিলেন।

ভোটের দু’দিন পরেও অন্য দুঃশ্চিন্তায় সমাজবাদী পার্টির শিবির, ইভিএম পাহারায় ব্যস্ত অখিলেশরা। বিজেপির বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ তুলে বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, “উত্তর প্রদেশের এই লড়াই গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে হেরে গেলে দেশের স্বাধীনতার লড়াইয়ের মতো করে যুদ্ধে নামতে হবে। দলের সমস্ত কর্মকর্তাকে বলছি, সতর্ক থাকুন। ভোট চুরি হতে দেবেন না।”

অখিলেশের এই মন্তব্যের প্রেক্ষিতেই বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন নির্বাচন কমিশনে যান ধর্মেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি ও কিশান রেড্ডি প্রমুখ। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। উত্তর প্রদেশে পরাজয়ের ভয়ে রয়েছেন অখিলেশ যাদব, সেই ভয়ে তিনি মরিয়া হয়ে উঠেছেন। তিনি গতকাল যে ভাষা ব্যবহার করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।”

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top