News Flash

  • Home
  • মুখ্য খবর
  • National People’s Court : ১২ মার্চ উত্তর ত্রিপুরা জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালত
Image

National People’s Court : ১২ মার্চ উত্তর ত্রিপুরা জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালত

আগরতলা, ৯ মার্চ : আগামী ১২ মার্চ ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে ১২ মার্চ, সকাল ১০ টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই জাতীয় লোক আদালতের কাজ। ঐদিন উত্তর ত্রিপুরা জেলা দায়রা জজ এর আদালত চত্বরে ৫টি বেঞ্চে মোট ৫২০ টি মামলা নিষ্পত্তি করা হবে। এর মধ্যে টি এম মামলা ১৪টি, টি এস ১২টি, এন আই অ্যাক্ট মামলা ৫টি, ১০টি সিভিল কেইস, ডিওএম ৯টি, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা ১৫৪টি এবং বি এস এন এল এর ৩০০টি মামলা রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের জেলা সচিব আগামী ১২ মার্চ লোক আদালতে অংশ নিয়ে, সংশ্লিষ্টদের মামলা নিস্পত্তির এই সুবিধা নিতে অনুরোধ জানিয়েছেন। উত্তর ত্রিপুরা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top