News Flash

  • Home
  • দিনের খবর
  • উধমপুরে আইইডি-র সাহায্যেই বিস্ফোরণ, প্রাথমিক তদন্তের পর বললেন এডিজিপি জম্মু
Image

উধমপুরে আইইডি-র সাহায্যেই বিস্ফোরণ, প্রাথমিক তদন্তের পর বললেন এডিজিপি জম্মু

জম্মু, ৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সন্দেহজনক বিস্ফোরণে প্রাণ হারালেন একজন। বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উধমপুরের এসএসপি বিনোদ কুমার জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর জানা যাবে বিস্ফোরণের তীব্রতা। বুধবার উধমপুর জেলার সালাথিয়া চকে এই বিস্ফোরণ হয়। একটি ভেন্ডিং কার্টের নীচে এই বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর ১২.৫০ মিনিট নাগাদ উধমপুর জেলার সালাথিয়া চকে একটি ভেন্ডিং কার্টের নীচে এই বিস্ফোরণ হয়। ব্যস্ততম এই বাজারে বিস্ফোরণে একজন প্রাণ হারিয়েছেন। ১৫ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হলেও, বাকিরা স্থিতিশীল রয়েছেন।

প্রাথমিক তদন্তের পর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি) জম্মু মুকেশ সিং জানিয়েছেন, মনে হচ্ছে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর সাহায্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মুকেশ সিং জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আইইডি বিস্ফোরণ ছিল, তবে এর প্রভাব খুব বেশি ছিল না। তদন্ত চলছে, তাই বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।”

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top