News Flash

  • Home
  • দিনের খবর
  • নবারের ইস্তফা চেয়ে প্রতিবাদ, ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতা ধৃত মুম্বইয়ে
Image

নবারের ইস্তফা চেয়ে প্রতিবাদ, ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতা ধৃত মুম্বইয়ে

মুম্বই, ৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের ইস্তফা চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মহারাষ্ট্র বিজেপি। মহারাষ্ট্র বিধানসভায় নবাব মালিকের ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা, আন্দোলন চলছে রাস্তাতেও। বুধবার নবাব মালিকের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে বিক্ষোভ মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা, সেই সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে মুম্বই পুলিশ।

এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে ‘নবাব হটাও দেশ বাঁচাও’ স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীর। পরে শুরু হয় বিক্ষোভ মিছিল, কিন্তু দেবেন্দ্র ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে মুম্বই পুলিশ। বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল হুঁশিয়ারি দিয়েছেন, নবাব মালিক পদত্যাগ না করলে এমন বিক্ষোভ চলতেই থাকবে। এদিন মহারাষ্ট্র বিধানসভাতেও নবাব মালিকের ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। উল্লেখ্য, দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত নবাব মালিক, সে এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top