News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam poll: অসমে পুর নির্বাচনে বিজেপি-ঝড়ে বিধ্বস্ত বিরোধী, ৮০টি পুরসভার মধ্যে বিজেপির দখলে ৭৬টি
Image

Assam poll: অসমে পুর নির্বাচনে বিজেপি-ঝড়ে বিধ্বস্ত বিরোধী, ৮০টি পুরসভার মধ্যে বিজেপির দখলে ৭৬টি

গুয়াহাটি, ৯ মার্চ (হি.স.) : অসমে পুর নির্বাচনে বিজেপি-ঝড়ে বিধ্বস্ত বিরোধী। বলতে গেলে নিশ্চিহ্ন হয়ে গেছে কংগ্রেস, এআইইউডিএফ এবং রাইজর দল। আজ বুধবার নির্ধারিত সকাল আটটা থেকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অসমের ৩৬টি জেলার অন্তর্গত ৮০টি পুরসভা নির্বাচনের গণনা পর্ব শুরু হয়। মোট ৯৭৭টি ওয়ার্ডের ভোট-গণনার শুরু থেকেই এক এক করে পুরসভায় বিজেপি প্রার্থীদের জয়জয়কার। এই খবর লেখা পর্যন্ত রাজ্যের ৮০টি পুরসভার মধ্যে বিজেপির দখলে গেছে ৭৬টি। পূর্ণাঙ্গ তালিকা এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালে রজ্যের পুর নিৰ্বাচনের কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সময়মতো অনুষ্ঠিত হয়নি পুর নিৰ্বাচন। পরবর্তীতে শিলচর পুরসভা ছাড়া গত ৬ মাৰ্চ রাজ্যের ৮০টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট ৯৭৭টি ওয়াৰ্ডে ২৫৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। প্রসঙ্গত, এবারই প্রথম পুরসভার নিৰ্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২,০৫৪টি ভোটকেন্দ্রে। এবার পুর নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন দলের ২,৫৩২ জন প্রার্থী। তাঁদের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ৮২৫, কংগ্রেসের ৭০৬, রাজ্যে বিজেপি সরকারের শরিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর ২৪৩ জন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট (এআইইউডিএফ)-এর ১৭ জন, কয়েকটিতে সিপিআই (এম), রাইজর দল এবং বহু নিৰ্দলীয় প্ৰাৰ্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে এঁদের মধ্যে ৬০ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার নতুনদের নিয়ে গোটা রাজ্যে মোট ভোটার ছিলেন ১৬,৭৩,৮৯৯ জন।

অনুষ্ঠিত পুর নির্বাচনে রাজ্যের ৯৭৭টি ওয়াৰ্ডের মধ্যে তিনসুকিয়া জেলা সদরের ১ নম্বর তিনসুকিয়া পুরসভার ১৫টি আসন, ২ নম্বর মাকুম পুরসভার ১০টি আসন এবং ৩ নম্বর ডুমডুমা পুরসভার ১০, শদিয়া মহকুমার ৪ নম্বর চাঁপাখোয়া পুরসভার ১০, ৫ নম্বর মার্ঘেরিটা মহকুমার মার্ঘেরিটা পুরসভার ১০, ৬ নম্বর ডিগবয়ের ১০, ডিব্রুগড় জেলার ৭ নম্বর ডিব্রুগড় পুরসভার ২২, ৮ নম্বর নাহরকাটিয়ার ১০, ৯ নম্বর চাবুয়ার ১০, ১০ নম্বর নামরূপের ১০, শিবসাগর জেলার ১১ নম্বর শিবসাগর পুরসভার ১৪, ১২ নম্বর আমগুড়ির ১০, ১৩ নম্বর ডিমৌয়ের ১০, নাজিরা মহকুমার ১৪ নম্বর নাজিরা পুরসভার ১০, ১৫ নম্বর শিমলুগুড়ির ১০, চড়াইদেও জেলার ১৬ নম্বর সোনারির ১৬ এবং ১৭ নম্বর মরান পুরসভার ১১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়েছিল।

এভাবে, যোরহাট জেলার ১৮ নম্বর যোরহাট পুরসভার ১৯, ১৯ নম্বর টিয়কের ১০, তিতাবর মহকুমার ২০ নম্বর তিতাবর পুরসভার ১০, ২১ নম্বর মরিয়নির ১০, গোলাঘাট জেলার ২২ নম্বর গোলাঘাট পুরসভার ১৩, ২৩ নম্বর দেড়গাঁওয়ের ১০, ধনশিরি মহকুমার ২৪ নম্বর সরুপথার পুরসভার ১০, ২৫ নম্বর বড়পথারের ১০, বোকাখাত মহকুমার ২৬ নম্বর বোকাখাত পুরসভার ১০, নগাঁও জেলার ২৭ নম্বর নগাঁও পুরসভার ২৬, ২৮ নম্বর রহার ১০, ২৯ নম্বর ধিঙের ১০, ৩০ নম্বর কামপুরের ১০, হোজাই জেলার ৩১ নম্বর হোজাই পুরসভার ১৯, ৩২ নম্বর লংকার ১১, ৩৩ নম্বর লামডিঙের ১৩, ৩৪ নম্বর ডবকার ১০, ধেমাজি জেলার ৩৫ নম্বর ধেমাজি পুরসভার ১০, ৩৬ নম্বর শিলাপথারের ১২, লখিমপুর জেলার ৩৭ নম্বর উত্তর লখিমপুর পুরসভার ২১, ৩৮ নম্বর বিহপুরিয়ার ১০, ৩৯ নম্বর নারায়ণপুরের ১০, ঢকুয়াখানা মহকুমার ৪০ নম্বর ঢকুয়াখানা পুরসভার ১০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ভোট পর্ব।

বিশ্বনাথ জেলার ৪১ নম্বর বিশ্বনাথ পুরসভার ১২টি, ৪২ নম্বর সতিয়ার ১০, গহপুর মহকুমার ৪৩ নম্বর গহপুরের ১০ ওয়ার্ড, শোণিতপুর জেলার ৪৪ নম্বর তেজপুরের ১৯, ৪৫ নম্বর রাঙাপাড়ার ১০, ৪৬ নম্বর ঢেকিয়াজুলির ১০, ৪৭ নম্বর জামুগুড়িহাটের ১০টি ওয়ার্ড, দরং জেলার ৪৮ নম্বর মঙ্গলদৈয়ের ১০, ৪৯ নম্বর খারুপেটিয়ার ১১, ৫০ নম্বর সিপাঝাড়ের ১০, মরিগাঁও জেলার ৫১ নম্বর মরিগাঁও পুরসভার ১১, কামরূপ গ্রামীণ জেলার ৫২ নম্বর পলাশবাড়ির ১০, ৫৩ নম্বর উত্তর গুয়াহাটির ১০, নলবাড়ি জেলার ৫৫ নম্বর নসবাড়ির ১৭, ৫৬ নম্বর টিহুর ১০টি ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন হয়েছিল।

এছাড়া, বরপেটা জেলার ৫৭ নম্বর বরপেটা পুরসভার ২২, ৫৮ নম্বর বরপেটারোডের ১০, ৫৯ নম্বর হাউলির ১০, ৬০ নম্বর সর্থেবাড়ির ১০, ৬১ নম্বর সরভোগের ১০, বজালি জেলার ৬২ নম্বর পাঠশালা, ৬৩ নম্বর পাসারকুচির ১০, বঙাইগাঁও জেলার ৬৪ নম্বর বঙাইগাঁও পুরসভার ২৫, উত্তর শালমারা মহকুমার ৬৫ নম্বর অভয়াপুরির ১১, ধুবড়ি জেলার ৬৬ নম্বর ধুবড়ি পুরসভার ১৬, ৬৭ নম্বর গৌরীপুরের ১৩, ৬৮ নম্বর গোলকগঞ্জের ১০, বিলাসীপাড়া মহকুমার ৬৯ নম্বর চাপরের ১০, ৭০ নম্বর বিলাসীপাড়ার ১৪, ৭১ নম্বর সাপটগ্রামের ১০, গোয়ালপাড়া জেলার ৭২ নম্বর গোয়ালপাড়ার ১৯, ৭৩ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০ ওয়ার্ডে ৬ মার্চ ভোটগ্রহণ হয়েছিল।

কাছাড় জেলার ৭৪ নম্বর সোনাই পুরসভার ১১, লক্ষ্মীপুর মহকুমা সদরে ৭৫ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০, হাইলাকান্দি জেলার ৭৬ নম্বর হাইলাকান্দি পুরসভার ১৬, ৭৭ নম্বর লালা পুরসভার ১০, করিমগঞ্জ জেলার ৭৮ নম্বর করিমগঞ্জ পুরসভার ২৭, ৭৯ নম্বর বদরপুরের ১১ এবং ৮০ নম্বর রামকৃষ্ণনগর পুরসভার ১০টি ওয়ার্ডে ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top