News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam Election : আগামীকাল ৬ মার্চ অসমের ৮০টি পুরসভা নিৰ্বাচন, ১৬,৭৩,৮৯৯ জন ভোটারের হাতে ভাগ্য ২,৫৩২ জন প্রার্থীর
Image

Assam Election : আগামীকাল ৬ মার্চ অসমের ৮০টি পুরসভা নিৰ্বাচন, ১৬,৭৩,৮৯৯ জন ভোটারের হাতে ভাগ্য ২,৫৩২ জন প্রার্থীর

গুয়াহাটি, ৫ মার্চ (হি.স.) : আগামীকাল রবিবার ৬ মার্চ অসমের ৩৬টি জেলার অন্তর্গত ৮০টি পুরসভার নির্বাচন। নিৰ্বাচন সংক্ৰান্ত যাবতীয় প্ৰস্তুতি সম্পূৰ্ণ করে ফেলেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। আজ সকাল থেকে ওই সব জেলার ভোটকর্মীগণ নিজের নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যার মধ্যে পৌঁছেছেন ভোটকৰ্মীগণ। এবার রাজ্যের পুরভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটদান করবেন পুর নাগরিকরা।


রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার জানান, ৩৬টি জেলা ও মহকুমার ৮০টি পুরসভার অন্তৰ্গত ৯৭৭টি ওয়াৰ্ডের ভোটগ্রহণ হবে ২,০৫৪টি ভোটকেন্দ্রে। আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ভোটপর্ব। শেষ হবে বিকেল চারটায়। তিনি জানান, এবারের পুর নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন দলের ২,৫৩২ জন প্রার্থী। তবে এঁদের মধ্যে ৫৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তিনি জানান, ৮০টি মিউনিসিপ্যাল বোর্ডের মোট ভোটার ১৬,৭৩,৮৯৯ জন। তাঁদের মধ্যে ৮,৩২,৩৪৮ জন পুরুষ, ৮,৪১,৫৩৪ জন মহিলা এবং ১৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


অলোক কুমার জানান, পুরভোটে প্রায় ২৫ হাজার সরকারি আধিকারিক-কর্মচারী নিয়োগ করা হয়েছে। এছাড়া অবজারভার নিয়োজিত করা হয়েছে ৩৩ জন। তাঁরা ৯ ফেব্রুয়ারি ভোটগণনা পর্যন্ত কার্যনির্বাহ করবেন।


এদিকে ৯৭৭টি ওয়াৰ্ডের তালিকা প্রদর্শন করে তিনি জানান, এগুলির মধ্যে তিনসুকিয়া জেলা সদরের ১ নম্বর তিনসুকিয়া পুরসভার ১৫টি আসন, ২ নম্বর মাকুম পুরসভার ১০টি আসন এবং ৩ নম্বর ডুমডুমা পুরসভার ১০ আসনে নির্বাচন হবে। শদিয়া মহকুমার ৪ নম্বর চাঁপাখোয়া পুরসভার ১০, ৫ নম্বর মার্ঘেরিটা মহকুমার মার্ঘেরিটা পুরসভার ১০, ৬ নম্বর ডিগবয়ের ১০, ডিব্রুগড় জেলার ৭ নম্বর ডিব্রুগড় পুরসভার ২২, ৮ নম্বর নাহরকাটিয়ার ১০, ৯ নম্বর চাবুয়ার ১০, ১০ নম্বর নামরূপের ১০, শিবসাগর জেলার ১১ নম্বর শিবসাগর পুরসভার ১৪, ১২ নম্বর আমগুড়ির ১০, ১৩ নম্বর ডিমৌয়ের ১০, নাজিরা মহকুমার ১৪ নম্বর নাজিরা পুরসভার ১০, ১৫ নম্বর শিমলুগুড়ির ১০, চড়াইদেও জেলার ১৬ নম্বর সোনারির ১৬ এবং ১৭ নম্বর মরান পুরসভার ১১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।
এভাবে, যোরহাট জেলার ১৮ নম্বর যোরহাট পুরসভার ১৯, ১৯ নম্বর টিয়কের ১০, তিতাবর মহকুমার ২০ নম্বর তিতাবর পুরসভার ১০, ২১ নম্বর মরিয়নির ১০, গোলাঘাট জেলার ২২ নম্বর গোলাঘাট পুরসভার ১৩, ২৩ নম্বর দেড়গাঁওয়ের ১০, ধনশিরি মহকুমার ২৪ নম্বর সরুপথার পুরসভার ১০, ২৫ নম্বর বড়পথারের ১০, বোকাখাত মহকুমার ২৬ নম্বর বোকাখাত পুরসভার ১০, নগাঁও জেলার ২৭ নম্বর নগাঁও পুরসভার ২৬, ২৮ নম্বর রহার ১০, ২৯ নম্বর ধিঙের ১০, ৩০ নম্বর কামপুরের ১০, হোজাই জেলার ৩১ নম্বর হোজাই পুরসভার ১৯, ৩২ নম্বর লংকার ১১, ৩৩ নম্বর লামডিঙের ১৩, ৩৪ নম্বর ডবকার ১০, ধেমাজি জেলার ৩৫ নম্বর ধেমাজি পুরসভার ১০, ৩৬ নম্বর শিলাপথারের ১২, লখিমপুর জেলার ৩৭ নম্বর উত্তর লখিমপুর পুরসভার ২১, ৩৮ নম্বর বিহপুরিয়ার ১০, ৩৯ নম্বর নারায়ণপুরের ১০, ঢকুয়াখানা মহকুমার ৪০ নম্বর ঢকুয়াখানা পুরসভার ১০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ভোট পর্ব।


বিশ্বনাথ জেলার ৪১ নম্বর বিশ্বনাথ পুরসভার ১২টি, ৪২ নম্বর সতিয়ার ১০, গহপুর মহকুমার ৪৩ নম্বর গহপুরের ১০ ওয়ার্ড, শোণিতপুর জেলার ৪৪ নম্বর তেজপুরের ১৯, ৪৫ নম্বর রাঙাপাড়ার ১০, ৪৬ নম্বর ঢেকিয়াজুলির ১০, ৪৭ নম্বর জামুগুড়িহাটের ১০টি ওয়ার্ড, দরং জেলার ৪৮ নম্বর মঙ্গলদৈয়ের ১০, ৪৯ নম্বর খারুপেটিয়ার ১১, ৫০ নম্বর সিপাঝাড়ের ১০, মরিগাঁও জেলার ৫১ নম্বর মরিগাঁও পুরসভার ১১, কামরূপ গ্রামীণ জেলার ৫২ নম্বর পলাশবাড়ির ১০, ৫৩ নম্বর উত্তর গুয়াহাটির ১০, নলবাড়ি জেলার ৫৫ নম্বর নসবাড়ির ১৭, ৫৬ নম্বর টিহুর ১০টি ওয়ার্ডে নির্বাচন হবে।


এছাড়া, বরপেটা জেলার ৫৭ নম্বর বরপেটা পুরসভার ২২, ৫৮ নম্বর বরপেটারোডের ১০, ৫৯ নম্বর হাউলির ১০, ৬০ নম্বর সর্থেবাড়ির ১০, ৬১ নম্বর সরভোগের ১০, বজালি জেলার ৬২ নম্বর পাঠশালা, ৬৩ নম্বর পাসারকুচির ১০, বঙাইগাঁও জেলার ৬৪ নম্বর বঙাইগাঁও পুরসভার ২৫, উত্তর শালমারা মহকুমার ৬৫ নম্বর অভয়াপুরির ১১, ধুবড়ি জেলার ৬৬ নম্বর ধুবড়ি পুরসভার ১৬, ৬৭ নম্বর গৌরীপুরের ১৩, ৬৮ নম্বর গোলকগঞ্জের ১০, বিলাসীপাড়া মহকুমার ৬৯ নম্বর চাপরের ১০, ৭০ নম্বর বিলাসীপাড়ার ১৪, ৭১ নম্বর সাপটগ্রামের ১০, গোয়ালপাড়া জেলার ৭২ নম্বর গোয়ালপাড়ার ১৯, ৭৩ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০ ওয়ার্ডে ৬ মার্চ ভোটগ্রহণ হবে।


এভাবে কাছাড় জেলার ৭৪ নম্বর সোনাই পুরসভার ১১, লক্ষ্মীপুর মহকুমা সদরে ৭৫ নম্বর লক্ষ্মীপুর পুরসভার ১০, হাইলাকান্দি জেলার ৭৬ নম্বর হাইলাকান্দি পুরসভার ১৬, ৭৭ নম্বর লালা পুরসভার ১০, করিমগঞ্জ জেলার ৭৮ নম্বর করিমগঞ্জ পুরসভার ২৭, ৭৯ নম্বর বদরপুরের ১১ এবং ৮০ নম্বর রামকৃষ্ণনগর পুরসভার ১০টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে নির্বাচন।
পুরভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, জানান রাজ্য নিৰ্বাচন কমিশনার অলোক কুমার।

Releated Posts

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top