News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: হতাশা ও নেতিবাচকতা বিরোধীদের রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: হতাশা ও নেতিবাচকতা বিরোধীদের রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

বারাণসী, ৫ মার্চ (হি.স.): বিরোধীদের ফের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বারাণসী গ্রামীণের নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “অন্ধের মতো বিরোধিতা, ক্রমাগত বিরোধিতা, তীব্র হতাশা ও নেতিবাচকতা তাঁদের রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে। বিগত ২ বছর ধরে ৮০ কোটিরও বেশি দরিদ্র, দলিত, অনগ্রসর, আদিবাসীদের বিনামূল্যে রেশন উপলব্ধ করা হচ্ছে। সমগ্র বিশ্ব তাতে বিস্মিত। তবে আমি খুশি কারণ গরিবরা তো খুশি।” মহিলাদের শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “বাড়িতে শৌচাগার না থাকার কারণে একজন দরিদ্র মায়ের কতটা কষ্ট হয়, প্রাসাদে যাঁরা থাকে তাঁরা কী করে জানবে।”

প্রধানমন্ত্রী এদিনের নির্বাচনী জনসভায় আরও বলেছেন, “দেশ যখন কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন এই পরিবারবাদীরা নিজেদের রাজনৈতিক স্বার্থের সন্ধান করে। ভারতের সুরক্ষা বাহিনী এবং জনগণ যদি কোনও সঙ্কটের সঙ্গে লড়াই করে, তখন সেই পরিস্থিতিকে আরও জটিল করার জন্য সবকিছু করে তাঁরা। আমরা মহামারী চলাকালীন এবং বর্তমানে ইউক্রেন সংকটের সময় তা দেখতেই পারছি।” এদিন জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, “পরিবারবাদীরা মোটেও চায় না উত্তর প্রদেশ, বিজেপি উত্তর প্রদেশে ফের সরকার গঠন করবে।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top