News Flash

Image

পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় কূটনৈতিক জয় মোদীরই

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : ইউক্রেনে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা আদতে ভারতের বিরাট কূটনৈতিক জয়। মস্কোর সঙ্গে নয়াদিল্লির লাগাতার আলোচনা রুশ প্রশাসনের এই পদক্ষেপের অন্যতম কারণ।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারত সরাসরি কোনও পক্ষে হয়ে সওয়াল করেনি। কারও বিরুদ্ধাচরণও করেনি। যদিও আগাগোড়াই যুদ্ধের বিরুদ্ধে গিয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।
এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করতেই সেখানে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে পড়েন। যাঁদের অধিকাংশই আবার পড়ুয়া। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে চাপ বাড়তে থাকে মোদী সরকারের উপর। এই পরিস্থিতিতে সরাসরি মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জেরে মস্কোর তরফে আশ্বাস দেওয়া হয়, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা চাইলে সেদেশের পূর্ব সীমান্ত পার করে রাশিয়ায় ঢুকে পড়তে পারেন। সেখান থেকে তাঁদের ভারতে ফেরার ব্যবস্থা করা হবে। নিঃসন্দেহে এটি ছিল ভারতের সাফল্যের প্রথম ধাপ।

শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। বলা হয়, এই সময়ের মধ্যে অসামরিক নাগরিক, বিদেশি নাগরিক, মহিলা, শিশু, প্রবীণদের ইউক্রেন থেকে বের করে আনা যাবে। ভারতও ঠিক এটাই চাইছিল। রাশিয়ার এই পদক্ষেপ তাই ভারতের কাজ সহজ করে দিল। এবার যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়া আরও দ্রুত হবে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top