News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Union Home Minister Amit Shah : উত্তরপ্রদেশে ছয় দফায় এসপি, বিএসপি নিশ্চিহ্ন হয়েছে, দাবি অমিত শাহ-র
Image

Union Home Minister Amit Shah : উত্তরপ্রদেশে ছয় দফায় এসপি, বিএসপি নিশ্চিহ্ন হয়েছে, দাবি অমিত শাহ-র

গাজিপুর (উত্তরপ্রদেশ), ৪ মার্চ (হি.স.) : শুক্রবার উত্তরপ্রদেশের গাজিপুরের এক নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম ছয় দফার নির্বাচনে এটা পরিষ্কার হয়েছে যে বিজেপি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হচ্ছে, সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) রাজ্য থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।

এদিন নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, রাজ্যকে অপরাধী এবং মাফিয়াদের কবল থেকে মুক্ত করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মাফিয়াদের দখল থেকে দুহাজার কোটি টাকার জমি মুক্ত করা হয়েছে। উত্তর প্রদেশে অপরাধ কমানোর কাজ বিজেপি সরকারের অধীনে হয়েছে বলেও তিনি জোর দিয়েছেন।


তিনি আরও বলেন, আগে উত্তরপ্রদেশে গরিবদের ঘরে বিদ্যুৎ ছিল না। যোগীজির সরকার উত্তরপ্রদেশে ১৮ থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে। আজ গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। এই পরিবর্তন এসেছে।

আজমগড়, মউ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র সহ নয়টি জেলা জুড়ে মোট ৫৪ টি বিধানসভা আসনে ৭ মার্চ সপ্তম এবং চূড়ান্ত পর্বে ভোট হবে।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top