News Flash

  • Home
  • খেলা
  • Rod Marsh: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিক্রেটার রড মার্শ, ধারাভাষ্যেও ছিলেন দুর্দান্ত
Image

Rod Marsh: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিক্রেটার রড মার্শ, ধারাভাষ্যেও ছিলেন দুর্দান্ত

সিডনি, ৪ মার্চ (হি.স.): প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিক্রেটার রড মার্শ (রডনি উইলিয়াম মার্শ)। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৪ বছর। গত বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি কুইন্সল্যান্ডের বুন্দাবার্গে একটি চ্যারিটি অনুষ্ঠানে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান রড মার্শ। শুক্রবার ক্রিক্রেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাঁর মৃত্যুর দুঃসংবাদ জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দেশের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। এক দিনের ম্যাচের সংখ্যা ৯২। যখন ক্রিকেট থেকে অবসর নেন, তখন উইকেট নিয়েছিলেন ৩৫৫, যা ছিল তৎকালীন বিশ্বরেকর্ড। বাঁহাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করেছিলেন। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১২২৫ রান রয়েছে মার্শের। ক্রিকেট ছাড়ার পরে কোচিংয়ের কাজে যুক্ত ছিলেন। নিয়মিত ধারাভাষ্যের কাজেও যুক্ত ছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন। দু’বছর সেই দায়িত্বে ছিলেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top