News Flash

Image

Fire : নাশকতার আগুনে রাবার বাগান পুড়ে ছাই

বিলোনিয়া, ৩ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার সুকান্ত হাট এলাকায় অমল বুদ্ধের রাবার বাগানে গতকাল রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে রাবার বাগানটি পুড়ে ছারখার হয়ে গেছে। রাবার বাগানে আগুন দাউদাউ করে জ্বলছে দেখে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ছুটে আসলেও রাস্তাঘাট না থাকায় সেখানে পৌঁছতে পারেনি। স্বাভাবিক কারণেই অগ্নিকান্ডের হাত থেকে রাবার বাগান চেয়ে রক্ষা করা সম্ভব হয়নি।


রাবার বাগানের মালিক জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার রাবার বাগানে অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়ি থেকে রাবার বাগানের দূরত্ব কম করেও এক কিলোমিটার দূরে বলে জানান। রাবার বাগানের পার্শ্ববর্তী এলাকার মানুষজন জানিয়েছেন, বাইকে করে এসে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা ঘটনার কিছুক্ষণ আগে তারা ওই এলাকায় বাইকের আওয়াজ শুনেছেন। একমাত্র রাবার বাগানের আয় দিয়ে পরিবার প্রতিপালন করছেন বলে ক্ষতিগ্রস্ত রাবার বাগানের মালিক জানিয়েছেন। অগ্নিকাণ্ডে রাবার বাগান টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে  পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদানের জন্য দাবি উঠেছে। পাশাপাশি দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top