News Flash

  • Home
  • দিনের খবর
  • Uddhav Thackeray : নবাব মালিকের ইস্তফার দাবিতে অনড় দেবেন্দ্র, দুষলেন উদ্ধব ঠাকরে সরকারকে
Image

Uddhav Thackeray : নবাব মালিকের ইস্তফার দাবিতে অনড় দেবেন্দ্র, দুষলেন উদ্ধব ঠাকরে সরকারকে

মুম্বই, ৩ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের ইস্তফার দাবিতে ফের সরব হল বিজেপি। উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে তোপ দেগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, “মহারাষ্ট্রে এই প্রথমবার একজন মন্ত্রী (নবাব মালিক) কারাগারের পিছনে থাকলেও তাঁর পদত্যাগ করা হয়নি। এটা অপ্রত্যাশিত। একটি ছোট বিষয়ের জন্য তাঁর জেলে হয়নি, তাঁর বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের পরিবারের সঙ্গে লেনদেনের অভিযোগ রয়েছে।”

উদ্ধব ঠাকরে সরকারকে আক্রমণ করে দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন, “সরকার কেন তাঁর ইস্তফা গ্রহণ করতে চাইছে না? এটি ‘দাউদ সমরপিত’, ‘দাউদ শরণ’ সরকার। দাউদের সঙ্গে সম্পর্ক রাখা মানুষদের বাঁচাতে এই সরকার একত্রিত হচ্ছে। তাই আমরা প্রতিবাদ শুরু করেছি এবং অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।” প্রসঙ্গত, আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের মামলায় গ্রেফতার করা হয়েছে নবাব মালিককে।

Releated Posts

ওড়িশা : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল বিজেডি যুব ও ছাত্র সংগঠন

ভুবনেশ্বর, ৮ মে (আইএএনএস): ওড়িশায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-এর সরকারি বাসভবন ঘেরাও করল…

ByBySandeep Biswas May 8, 2026

বিধানসভা নির্বাচন ২০২৭ : উত্তরপ্রদেশ ভোটে গণনাকেন্দ্রের লাইভ ফুটেজ প্রকাশের দাবি সমাজবাদী পার্টির

লখনউ, ৮ মে (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট গণনার সম্পূর্ণ লাইভ ফুটেজ প্রকাশ করার দাবি জানাল…

ByBySandeep Biswas May 8, 2026

তামিলনাড়ুতে ক্ষমতার আরও কাছে বিজয়, টিভিকেকে সমর্থন বাম দলগুলিরও

চেন্নাই, ৮ মে (আইএএনএস): তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে আরও এগিয়ে গেল অভিনেতা-রাজনীতিক সি. জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি…

ByBySandeep Biswas May 8, 2026

ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীরা বিজেপির ছদ্মবেশ নিচ্ছে: দাবি বিজেপির রত্না দেবনাথের

পানিহাটি (পশ্চিমবঙ্গ), ৮ মে (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্যাতিত ও খুন হওয়া তরুণী চিকিৎসকের মা…

ByBySandeep Biswas May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top