লখনউ, ৩ মার্চ (হি.স.): নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই উত্তর প্রদেশে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ষষ্ঠ দফায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে উত্তর প্রদেশের ৫৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা অবধি। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা এগারোটা অবধি ভোটের হার ছিল ২১.৭৯ শতাংশ, দুপুর একটা নাগাদ গড়ে মোট ভোটের হার ছিল ৩৬.৩৩ শতাংশ। বিকেল তিনটে নাগাদ সার্বিক ভোট পড়েছে ৪৬.৭০ শতাংশ।
উত্তর প্রদেশের ১০টি জেলায় এদিন ভোটগ্রহণ হচ্ছে। জেলাগুলি হল-আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া। আম্বেদকর নগরে তিনটে অবধি ভোট পড়েছে গড়ে ৫২.৪০ শতাংশ, বলরামপুরে ৪২.৬৭ শতাংশ, সিদ্ধার্থনগরে ৪৫.৩৩ শতাংশ, বাস্তিতে ৪৬.৪৯ শতাংশ, সন্ত কবির নগরে ৪৪.৬৭ শতাংশ, মহারাজগঞ্জে ৪৭.৫৪ শতাংশ, গোরক্ষপুরে ৪৬.৪৪ শতাংশ, কুশীনগরে ৪৮.৪৯ শতাংশ, দেওরিয়ায় ৪৫.৩৫ শতাংশ ও বালিয়ায় ৪৬.৪৮ শতাংশ।



















