News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: শাসন নয়, উত্তর প্রদেশের জনগণের সেবা করতে এসেছে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: শাসন নয়, উত্তর প্রদেশের জনগণের সেবা করতে এসেছে বিজেপি : প্রধানমন্ত্রী

জৌনপুর, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশে শাসন করতে আসেনি বিজেপি। বরং বিনা ভেদাভেদ, পক্ষপাতহীনভাবে উত্তর প্রদেশের জনগণের সেবা করতে এসেছে ভারতীয় জনতা পার্টি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশে সপ্তম দফার ভোটের প্রাক্কালে বৃহস্পতিবার জৌনপুরে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “উত্তর প্রদেশে পুনরায় বিজেপিকে জিততেই হবে, কারণ উত্তর প্রদেশ উন্নয়নের যে পথে অগ্রসর হয়েছে, সেই পথে থামা যাবে না। স্বাধীনতার পর এই প্রথম দিল্লি থেকে লখনউ পর্যন্ত প্রচণ্ড শক্তিতে ধ্বনিত হচ্ছে পূর্বাঞ্চলের মানুষের কণ্ঠস্বর।” বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, “পরিবারপন্থীরা পূর্বাঞ্চলের মানুষজনকে তাঁদের অবস্থাতেই ছেড়ে দিয়েছিল। উত্তর প্রদেশকে জাতিভেদে বিভক্ত করতে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছিল পরিবারপন্থীরা। কিন্তু, উত্তর প্রদেশের জনগণ পরিবারপন্থীদের চালাকি বুঝতে পেরেছেন। বর্তমানে উত্তর প্রদেশে সম্পূর্ণ ঐক্যবদ্ধ।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টা নীতি নিয়ে এগিয়ে চলায় বিশ্বাসী। প্রতিটি প্রকল্পের সুফল সুবিধাভোগীর কাছে পৌঁছতে হবে এবং মধ্যস্বত্বভোগী ছাড়াই এটাই বিজেপির নীতি।” প্রধানমন্ত্রী বলেছেন, “৫ বছর আগে দিল্লি থেকে আমি তাঁদের চিঠি পাঠাতাম, কারণ সেই সময় তাঁদের সরকার ছিল, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। আমি বারবার বলতাম ভারত সরকার টাকা দিচ্ছে, আপনি শুধু গরীবদের জন্য ঘর তৈরির কাজ দ্রুত সম্পন্ন করুন। আমার চিঠি ফাইলেই জমা পড়ে থাকত, কিন্তু গরিবদের জীবনের গুরুত্ব দেয়নি তাঁরা।” জৌনপুর থেকে উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনার জীবনকে সহজ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। উত্তর প্রদেশে শাসন করতে আসেনি বিজেপি। আমরা বিনা ভেদাভেদ, পক্ষপাতহীনভাবে উত্তর প্রদেশের জনগণের সেবা করতে এসেছি।”

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top