News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jyotiraditya Scindia: বৃহস্পতিবার দেশে ফিরছেন ৩৭২৬ জন, জানালেন বিমানমন্ত্রী
Image

Jyotiraditya Scindia: বৃহস্পতিবার দেশে ফিরছেন ৩৭২৬ জন, জানালেন বিমানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ অষ্টম দিন। দু’পক্ষের শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে রুশ সেনা। খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালানো হচ্ছে। বুধবারই খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রীদের জন্য ‘সেফ প্যাসেজ’-র ব্যবস্থা করার দাবি জানায় ভারত। রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর মোদী সরকার। বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ১৭টি বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরবেন ৩ হাজার ৭২৬ জন।

কিভের পাশ্ববর্তী শহরে ইরপিনে জোরালো হামলা চালাল রুশ বাহিনী। রাশিয়ার গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরে। রেসিডেন্সিয়াল এলাকায় আছড়ে পড়ে রুশ মিসাইল। বেশ কিছু বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেনের ক্রমাগত বাধার কিভ থেকে ৩০ কিলোমিটার দূরে আটকে রাশিয়ার কনভয়। ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, খুবই ধীর গতিতে হলেও কিভের দিকে এগচ্ছে রুশ সেনার কনভয়৷ ইউক্রেনের বাধা, যান্ত্রিক গোলযোগ এবং যানজটের জেরে আটকে রয়েছে কনভয়। রাশিয়ার টানা গোলা বর্ষণ সত্ত্বেও ইউক্রেন সেনার নিয়ন্ত্রণে রয়েছে খারকিভ, চেরনিহিভ, মারিওপল। খেরসনে রুশ সেনা ঢুকেছে।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনার তরফে সি-১৭ বিমান পাঠানো হয়েছিল। এদিন সকালে ভারতীয় বায়ুসেনার তৃতীয় বিমান পোল্যান্ড থেকে হিন্দন এয়ারবেসে এসে পৌঁছয়। ২২০ জন ভারতের মাটিতে পা রাখেন। প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভট্ট তাঁদের স্বাগত জানান।

Releated Posts

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top