News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: বিজেপিকে উত্তর প্রদেশ থেকে উৎখাতের ডাক মমতার, বললেন আমাকে দমানো যাবে না
Image

Mamata Banerjee: বিজেপিকে উত্তর প্রদেশ থেকে উৎখাতের ডাক মমতার, বললেন আমাকে দমানো যাবে না

বারাণসী, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে উৎখাতের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তর প্রদেশের বাইরে নিক্ষেপ করুন।” বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারাণসীতে হারুয়া ব্লকের আইরহে গ্রামে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের হয়ে জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে।”

বারাণসীতেও খেলা হবে স্লোগান দিলেন মমতা। পুরসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভাল ফলের কথা ঘোষণা করে বমমতা ললেন, “খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।” উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’’ বারাণসীতে বুধবার কালো পতাকা দেখানো নিয়ে মমতা এদিন বলেন, “আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top