News Flash

  • Home
  • বিদেশ
  • Russia Turkey Ukraine : কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ঢুকতে দিল না তুরস্ক, অস্বস্তি বাড়ল পুতিনের
Image

Russia Turkey Ukraine : কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ঢুকতে দিল না তুরস্ক, অস্বস্তি বাড়ল পুতিনের

আঙ্কারা, ২ মার্চ (হি.স.) : কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ ভাসিয়ে ইউক্রেনের দিকে এগোতে দেওয়া হবে না রাশিয়াকে। এমনটাই জানিয়ে দিল তুরস্ক। আগেই ইউক্রেন আর্জি জানিয়েছিল, যেন বসফরাস ও দার্দানেলিস প্রণালী দিয়ে যেন প্রবেশ করতে না পারে রুশ যুদ্ধজাহাজ। সেই আর্জিতে সাড়া দিয়েই নির্দেশিকা জারি করল তুরস্ক।

ইতিমধ্যেই তুরস্ক জানিয়ে দিয়েছে, তারা কোনও ভাবেই রাশিয়াকে কৃষ্ণসাগরের মাধ্য়মে ইউক্রেনে যাওয়ার অনুমতি দেবে না। ১৯৩৬ সালের মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী বসফরাস ও দার্দানেলিস প্রণালীর কর্তৃত্ব তুরস্কের হাতেই রয়েছে। তারা চাইলেই এই অঞ্চল দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে। এবার সেই ক্ষমতা প্রয়োগ করেই রাশিয়ার এই অঞ্চল দিয়ে যাতায়াতে লাগাম পরিয়ে দিল। কেননা চুক্তিতে বলা ছিল, যদি যুদ্ধের ঝুঁকি তৈরি হয় সেক্ষেত্রে ওই অঞ্চলে সীমাবদ্ধতা আরোপ করতেই পারে তুরস্ক।
উল্লেখ্য, কৃষ্ণ সাগরের তীরেই রয়েছে ইউক্রেন। ওই অঞ্চলে যুদ্ধজাহাজ নিয়ে ঢুকতে না পারায় রাশিয়ার অস্বস্তি যে বাড়ল তাতে সন্দেহ নেই। এমনিতে, রাশিয়া ও ইউক্রেন- দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভাল। কিন্তু সাম্প্রতিক অতীতে ইউক্রেনের সঙ্গেই তুরস্কের সম্পর্ক যেন বেশি ভাল হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেই ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছিল তুরস্ক। এবার কৃষ্ণসাগর রাশিয়ার যুদ্ধজাহাজের জন্য বন্ধ করে দিল তারা।

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top