News Flash

  • Home
  • বিদেশ
  • রুশ সেনার ঘেরাটোপে জনবহুল খারকিভ, রকেট হামলায় নিহত ২১
Image

রুশ সেনার ঘেরাটোপে জনবহুল খারকিভ, রকেট হামলায় নিহত ২১

খারকিভ, ২ মার্চ (হি.স.) : দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনের দখলের পর পুতিনের পরবর্তী লক্ষ্য– খারকিভ। ইউক্রেনের দ্বিতীয় জনবহুল এই শহরটি প্রায় ঘিরে ফেলেছে রুশ বাহিনী। পূর্বের এই শহরটির দখল নিতে আকাশপথে ইতিমধ্যে নামানো হয়েছে রাশিয়ান প্যারাট্রুপারদের। ফলে খারকিভের দখল সময়ের অপেক্ষা। খারকিভে রুশ বাহিনীর অবস্থানের কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন সেনাও।

কোনওরকম আন্তর্জাতিক চাপের তোয়াক্কা করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনার গোলাবর্ষণে স্বভাবতই উৎকণ্ঠার আরও একটা রাত কাটাল ইউক্রেন। শুধু খারকিভ নয়, ইউক্রেনের একাধিক শহর আছড়ে পড়ে রাশিয়ার বোমা।
খারকিভের মেয়র বুধবার দাবি করেন, রুশ বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১১২। রাশিয়ার রকেট আছড়ে পড়ে খারকিভের পুলিস দফতরে। মেয়ের জানিয়েছেন, রুশ গোলায় কারাজিন বিশ্ববিদ্যালয়ের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিভির টাওয়ারে দু’টি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায়, ইউক্রেনে টেলিভিশনের সম্প্রচারও ব্যাহত হচ্ছে। মারা গিয়েছেন পাঁচ জন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বলেন, ‘পুতিন ট্যাঙ্ক দিয়ে কিভ শহর ঘিরে ফেলতেই পারেন। কিন্তু, উনি ইউক্রেনের মানুষের হৃদয় কখনও জয় করতে পারবেন না।’

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top