News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য ৬টি বিশেষ উড়ান, ফিরছেন ১,৩৭৭ জন
Image

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য ৬টি বিশেষ উড়ান, ফিরছেন ১,৩৭৭ জন

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : চরম উৎকণ্ঠায় ইউক্রেনে আটকে পড়া ১,৩৭৭ জন ভারতীয় নাগরিককে ঘরে ফেরানো হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর বুধবার জানিয়েছেন, ‘অপারেশন গঙ্গা’ -র আওতায় গত ২৪ ঘণ্টায় মোট ৬টি ফ্লাইটে ১,৩৭৭ জনকে দেশে ফেরানো হচ্ছে। সকলেই ইউক্রেনে আটকে পড়েছিলেন। জয়শংকরের টুইটবার্তা অনুযায়ী, ৬টি ফ্লাইটে ১৩৭৭ জন ভারতীয় দেশের উদ্দেশে ইতিমধ্যে রওনা দিয়েছেন। প্রথম ফ্লাইটটি আসছে পোল্যান্ড থেকে।

অপারেশন গঙ্গা-র কথা মাথায় রেখেই ইউক্রেন সীমান্ত লাগোয়া প্রতিবেশী চারটি দেশের জন্য বিশেষ দূত নিয়োগ করে কেন্দ্র। উদ্ধারকাজে তদারকির দায়িত্ব দেওয়া হয় ওই দূতদের। কেন্দ্রের তরফে এই চার দূত হলেন পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, আইনমন্ত্রী কিরেণ রিজিজু, অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও জেনারেল (অবসরপ্রাপ্ত) ভিকে সিং। ইউক্রেন থেকে হাঙ্গেরি সীমান্তে চলে আসা ভারতীয়দের ফেরানোর বিষয়টি তদারকি করছেন হরদীপ সিং। স্লোভাকিয়া থেকে ভারতীয়দের ফেরানোর দায়িত্ব কিরেণের উপর। রোমানিয়া থেকে ফেরানোর দায়িত্বে জ্যোতিরাদিত্য। পোল্যান্ড দেখছেন জেনারেল ভিকে সিং।
‘অপারেশন গঙ্গা’র আওতায় এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে ইউক্রেনে আটকে-পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে। ভারতীয় বায়ুসেনাকেও এই উদ্ধার অভিযানে শামিল হওয়ার আর্জি জানান নরেন্দ্র মোদী।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top