News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেনে আটকে থাকা সকলকে উদ্ধারে দিন-রাত কাজ করছে সরকার : শেখাওয়াত
Image

ইউক্রেনে আটকে থাকা সকলকে উদ্ধারে দিন-রাত কাজ করছে সরকার : শেখাওয়াত

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া সকলকে উদ্ধারে দিন-রাত কাজ করে চলেছে ভারত সরকার। আশ্বস্ত করে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ‘অপারেশন গঙ্গা’-র অধীনে বুধবার ইউক্রেন থেকে ভারতে ফিরেছেন ২৫১ জন ভারতীয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে আগত সকলকে আশ্বস্ত করে শেখাওয়াত বলেছেন, “আপনারা সবাই খারাপ স্মৃতি নিয়ে ভারতে এসেছেন। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতে পারেননি… সরকার আপনাদের জন্য দিনরাত কাজ করছে…আগামী ২-৩ দিনের মধ্যে ইউক্রেন থেকে আরও অনেককে নিয়ে আসা হবে।”

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আরও জানিয়েছেন, ইউক্রেন থেকে আসা ২৫১ জনকে আমি দিল্লি বিমানবন্দরে স্বাগত জানিয়েছি। বাড়ি ফেরার সময় তাঁদের চোখে দুঃখ ও সুখের মিশ্র আবেগ ছিল। প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে দেশে ফিরছে একের পর এক বিমান।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top