News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine: কিয়েভে কারফিউ প্রত্যাহার, বিশেষ ট্রেনে ইউক্রেন ছাড়বে ভারতীয়রা
Image

Russia-Ukraine: কিয়েভে কারফিউ প্রত্যাহার, বিশেষ ট্রেনে ইউক্রেন ছাড়বে ভারতীয়রা

কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর রাজধানী কিয়েভে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ভারত সরকারের প্রচেষ্টা এখন ফল পাচ্ছে। ইউক্রেনের সরকার কিয়েভে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা করেছে। কিয়েভে আটকে পড়া ভারতীয় ছাত্রদের এবং অন্যান্য ভারতীয়দের ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনও চালানো হবে, যাতে তাদের নিরাপদে ভারতে প্রত্যাবর্তন নিশ্চিত করা যায়।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সেখানে আটকে পড়া ১৮ হাজারের বেশি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে ইউক্রেনের প্রতিবেশী দেশের পথ বেছে নিয়েছে বিদেশ মন্ত্রক। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়া হয়ে দিল্লিতে আনার জন্য একটি কৌশল তৈরি করা হয়েছে। এ জন্য ইউক্রেনের সঙ্গে এসব দেশের সীমান্তে বিশেষ ভারতীয় প্রতিনিধি মোতায়েন করা হয়েছে। এই কৌশলের বাস্তবায়ন শুরু হলেও বিপুল সংখ্যক ভারতীয় ইউক্রেনের রাজধানী কিয়েভে আটকা পড়ে। কিয়েভে রুশ বাহিনীর হামলার কারণে সেখানে কারফিউ জারি করা হয়। এ কারণে মানুষ কিয়েভ থেকে বের হতে পারছে না।

কিয়েভে ভারতীয় দূতাবাস একটি টুইট বার্তায় জানিয়েছে যে, ইউক্রেনের রাজধানী কিয়েভে সপ্তাহান্তে কারফিউ তুলে নেওয়া হয়েছে। টুইটে, সমস্ত ছাত্রদের রেলস্টেশনে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যেতে পারে। টুইটে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেন রেলওয়ে বিশেষ ট্রেন চালাচ্ছে। শিক্ষার্থীদের পশ্চিম ইউক্রেনে নিয়ে আসা এবং সেখান থেকে প্রতিবেশী দেশ হয়ে ভারতে আনার প্রস্তুতি চলছে।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top