News Flash

  • Home
  • বিদেশ
  • Boycott: রাশিয়ান মদ বয়কট শুরু একাধিক দেশে
Image

Boycott: রাশিয়ান মদ বয়কট শুরু একাধিক দেশে

ওয়েশিংটন, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : রাশিয়ার আগ্রাসী মনোভাব এবং ইউক্রেনের ওপর হামলার ঘটনায় একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। এবার যুদ্ধের রেশ এসে পড়েছে মদের ওপর। বিরোধিতা করে রাশিয়ান মদের বয়কট শুরু হয়েছে একাধিক দেশে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশ কয়েকটি রাজ্য রাশিয়ান ব্র্যান্ডের মদ বয়কট করছে।

পশ্চিমের দেশগুলির লাগাতার হুঁশিয়ারির পরও ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার আক্রমণে লণ্ডভণ্ড ইউক্রেন। একাধিক প্রতিবন্ধকতা আরোপ করেও আটকানো যাচ্ছে না রাশিয়াকে। রাশিয়ান ভদকা সমগ্র পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। রাশিয়ার সারা বিশ্বে ভদকা রফতানি করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের প্রদেশের গভর্নর ক্রিস সুনুনু শনিবার জানিয়েছেন রাশিয়ায় তৈরি ও রুশ ব্র্যান্ডের কোনও মদ সেই প্রদেশের কোনও মদের দোকানে বিক্রি করা যাবে না। ওহিওর গভর্নরও একই ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। মদের দোকান গুলিকে রাশিয়ান ভদকা কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কানডার মদের দোকানগুলিতে তাদের মদ রাখায় জায়গা থেকে রাশিয়ান ভদকা এবং রাশিয়াতে তৈরি যাবতীয় মদ সরিয়ে ফেলা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কানডার সবথেকে জনবহুল প্রদেশ অন্টারিওতেও মদের দোকানগুলিকে রাশিয়ায় তৈরি ভদকার বোতল তুলে নিতে বলা হয়েছে। অন্টারিওর মোট ৬৭৯ টি স্টোর থেকে রাশিয়ার তৈরি ভদকা তুলে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

Releated Posts

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে ভাঙচুর, ঘটনার তীব্র নিন্দা নয়াদিল্লির; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসের প্রাঙ্গণকে ভারতবিরোধী গোষ্ঠীর সদস্যরা বিকৃত ও ক্ষতিগ্রস্ত করার ঘটনায় সোমবার তীব্র…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top