News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Narendra Modi: মণিপুর বিধানসভার প্ৰথম দফার ভোট, সকাল ৯:৩০ পর্যন্ত ৮.৯৪ শতাংশ ভোটদান, রেকর্ড-সংখ্যক ভোট দিতে রাজ্যবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: মণিপুর বিধানসভার প্ৰথম দফার ভোট, সকাল ৯:৩০ পর্যন্ত ৮.৯৪ শতাংশ ভোটদান, রেকর্ড-সংখ্যক ভোট দিতে রাজ্যবাসীর কাছে আবেদন প্রধানমন্ত্রীর

ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল লা গণেশান এবং বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিঙের

ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী ৬০ আসনের মণিপুর বিধানসভার ৩৮টি কেন্দ্রের প্ৰথম দফার ভোটপর্ব শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, সকাল ৯:৩০ পর্যন্ত ৮.৯৪ শতাংশ ভোটদান হয়েছে রাজ্যের ৩৮ কেন্দ্রে।
আজ সোমবার সকাল ঠিক সাতটা পাঁচ মিনিটে মণিপুরের রাজ্যপাল লা গণেশান ইমফলের ১১ নম্বর সাগোলবন্দ কেন্দ্রের অন্তর্গত তামফাসানা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে এসে ভোট দিয়েছেন। এছাড়া ২ নম্বর হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং ইমফলের শ্রিভান হাইস্কুলের নির্দিষ্ট ভোটকেন্দ্রে এসে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর বিধানসভার প্রথম দফার ভোটে রেকর্ড-সংখ্যক ভোট দিতে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। আজ সকাল ৭:০২ মিনিটের ট্যুইটে বিশেষ করে তিনি যুব এবং প্রথম তথা নতুন ভোটারদের ভোটদানে এগিয়ে আসতে আর্জি জানিয়েছেন।
মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শুরু হওয়ার সাথে সাথে এক ট্যুইটবার্তায় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় বেরিয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে রাজ্য এবং জাতির ভবিষ্যত নির্ধারণ করে।
অন্যদিকে তামফাসানা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিয়ে বাইরে এসে রাজ্যপাল লা গণেশান রাজ্যের সকল ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মণিপুরের সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেননা আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। গণতন্ত্রের লক্ষণ নির্বাচন।’
হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং শ্রিভান হাইস্কুলের নির্দিষ্ট ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে বলেছেন, ‘আমি আশা করছি, আমার নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ নাগরিক বিজেপি এবং আমাকে ভোট দেবেন। প্রথম দফার ৩৮টি আসনের মধ্যে অন্তত ৩০টি আসনে আমার দল বিজেপি বিজয়ী হবে বলে আশা করছি। কেননা, মণিপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর উন্নয়নমূলক কাজে খুশি।’
উল্লেখ্য, প্রথম দফার ভোটে ৬,২৯,২৭৬ জন মহিলা সহ ১২,২২,৭১৩ জন ভোটার ১৫ জন মহিলা সমেত ১৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এবার মণিপুরে ৯৮৫,১১৯ জন পুরুষ, ১,০৪৯,৬৩৯ জন মহিলা এবং ২০৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন৷ মোট ভোটারের মধ্যে ৮০ বছরের বেশি বয়সি ৪১,৮৬৭ জন রয়েছেন৷ নির্বাচন দফতরের খবর, রাজ্যের ২,৯৫৯টি পোলিং বুথের মধ্যে ১,০৯৯ ভোটকেন্দ্রকে স্পর্শকাতর এবং ৭৬৩টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী ভোটগ্রহণ হচ্ছে। কোভিডের জন্য বুথের সংখ্যা বাড়িয়ে ভোটার সংখ্যা কমানো হয়েছে। এছাড়া ভোটের সময় বাড়ানো হয়েছে, জানিয়েছে দফতর।
এদিকে পূর্ব ইমফল জেলায় ৪০০ জন মহিলা ভোটকেন্দ্ৰগুলি পরিচালনা করছেন। প্ৰথম দফার নিৰ্বাচনে ১৪ নম্বর ইয়াইসকুল এবং ১৫ নম্বর ওয়াংখেই বিধানসভা আসনের অন্তৰ্গত ৮৮টি ভোটকেন্দ্ৰ পরিচালনা করছেন কেবল মহিলা আধিকারিক ও ভোটকর্মী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top