News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mann Ki Baat Prime Minister Narendra Modi : ভারত থেকে পাচার হওয়া মূর্তি ফিরিয়ে আনাই আমাদের কর্তব্য, মন কি বাতে বললেন মোদী
Image

Mann Ki Baat Prime Minister Narendra Modi : ভারত থেকে পাচার হওয়া মূর্তি ফিরিয়ে আনাই আমাদের কর্তব্য, মন কি বাতে বললেন মোদী

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারত থেকে পাচার হয়েছে অনেক মূর্তি, বিক্রি হয়েছে বিভিন্ন দেশে। ভারত থেকে পাচার হওয়া সেই সমস্ত মূর্তি দেশে ফরিয়ে আনাই প্রধান লক্ষ্য আমাদের। রবিবার মাসিক মন কি বাত অনুষ্ঠানে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালের পর থেকে এযাবৎ আমেরিকা, ব্রিটেন ও কানাডার মতো বিভিন্ন দেশ থেকে ২০০-র বেশি মূর্তি ফিরিয়ে আনা হয়েছে।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “অনেক মূর্তি ভারত থেকে পাচার করা হয়েছে এবং,ল বিভিন্ন দেশে সেগুলো বিক্রি করা হয়েছে। সেই সমস্ত মূর্তিগুলি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ছিল। ২০১৩ সাল পর্যন্ত, মাত্র ১৩টি মূর্তি ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু, ২০১৪ সালের পর আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো দেশ থেকে ২০০টিরও বেশি পূর্বের মূর্তি ফিরিয়ে আনা হয়েছে।
এদিন শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, চলতি মাসের শুরুতেই ইতালি থেকে নিজস্ব একটি মূল্যবান ঐতিহ্য ফিরিয়ে আনতে সফল হয়েছে ভারত। এই ঐতিহ্য অবলোকিতেশ্বর পদ্মপানির হাজার বছরেরও বেশি পুরনো মূর্তি। এই মূর্তিটি কয়েক বছর আগে বিহারের গয়াজির দেবতা স্থান কুন্দলপুর মন্দির থেকে চুরি হয়েছিল। মোদী আরও বলেছেন, “কয়েক বছর আগে, তামিলনাড়ুর ভেলোর থেকে ভগবান অঞ্জনেয়ার হনুমানজির মূর্তি চুরি হয়েছিল। হনুমানজির এই মূর্তিটিও ছিল ৬০০-৭০০ বছরের পুরনো। এই মাসের শুরুতে, আমরা এটি অস্ট্রেলিয়ায় পেয়েছি।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top