News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তর প্রদেশে রবিবার পঞ্চম দফায় ৬১ আসনে ভোট, কেশব মৌর্য-সহ ৬৯২ প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

উত্তর প্রদেশে রবিবার পঞ্চম দফায় ৬১ আসনে ভোট, কেশব মৌর্য-সহ ৬৯২ প্রার্থীর ভাগ্যপরীক্ষা

লখনউ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে রবিবার, ২৭ ফেব্রুয়ারি পঞ্চম দফার ভোট। পঞ্চম দফায় মোট ৬১টি আসনে ভোটগ্রহণ হবে রবিবার, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে রবিবার। রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি।

এই দফায় উত্তর প্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে ভোটগ্রহণ হবে, এই জেলাগুলি হল-আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, প্রয়াগরাজ, অযোধ্যা ও গোন্ডা। রবিবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তিনি সিরাথু আসন থেকে লড়ছেন। এছাড়াও রয়েছেন কংগ্রেসের আরাধনা মিশ্র, নির্দল বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং, উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, যিনি এলাহাবাদ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উত্তর প্রদেশে আর দু’টি দফার ভোটগ্রহণ বাকি রয়েছে। ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ ও ৭ মার্চ হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top