News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা, মনসুখের বার্তা সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থতা আবশ্যিক
Image

Mansukh Mandviya: পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা, মনসুখের বার্তা সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থতা আবশ্যিক

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় ইমিউনাইজেশন অভিযানের অংশ হিসেবে পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। শনিবার পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা করার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থতা অত্যন্ত প্রয়োজন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও ড্রপ দেন।

টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, “দুই ফোঁটা জীবনের জন্য। পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও থেকে রক্ষা করার জন্য, ‘পোলিও জাতীয় টিকা দিবস-২০২২’-এর সূচনা হয়েছে। সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থ থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের অনুরোধ করছি, এগিয়ে এসে শিশুদের পোলিও ড্রপ খাওয়ান।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top