News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: কোভিড-সংক্ৰমণ কমে ১১,৪৯৯, ভারতে আরোগ্যের হার ৯৮.৫২ শতাংশ
Image

Covid19: কোভিড-সংক্ৰমণ কমে ১১,৪৯৯, ভারতে আরোগ্যের হার ৯৮.৫২ শতাংশ

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও ৩০০-র নীচে নেমে এসেছে। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৯ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৫৫ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১.০১ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,২১,৮৮১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১২,৩৫৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৮ লক্ষ ২৯ হাজার ৫৮২ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৭৭,১৭,৬৮,৩৭৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৫৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,১৩,৪৮১ জন (১.২০ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৩৫,৯৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২২,৭০,৪৮২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫২ শতাংশ। নতুন করে ১১,৪৯৯ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৯,০৫,৮৪৪ জন।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top