News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রত্যাঘাত ইউক্রেনের, পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টারে গুলি
Image

প্রত্যাঘাত ইউক্রেনের, পাঁচটি রুশ বিমান ও একটি হেলিকপ্টারে গুলি

কিভ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স গুড়িয়ে দিয়েছে রুশ সেনাবাহিনী। প্রত্যাঘাতে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি রুশ হেলিকপ্টার গুলি করে মাটিতে নামাল ইউক্রেন। শুরু হয়ে গিয়েছে যুদ্ধ পরিস্থিতি, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল (ভারতীয় সময়) থেকে কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর এসেছে। রাশিয়া সীমান্ত সংলগ্ন ইউক্রেনের অন্যতম শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই তেলের দামে পতন হয়েছে অনেকটাই। রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি, এয়ার ডিফেন্স গুড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়াকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ইউক্রেনও। প্রত্যাঘাতে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি রুশ হেলিকপ্টার গুলি করে মাটিতে নামাল ইউক্রেন।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top