News Flash

  • Home
  • দিনের খবর
  • সামরিক অভিযান শুরুতেই কিভ-সহ অন্যত্র বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা
Image

সামরিক অভিযান শুরুতেই কিভ-সহ অন্যত্র বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা

কিভ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুধু ঘোষণার অপেক্ষা ছিল, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর এসেছে। রাশিয়া সীমান্ত সংলগ্ন ইউক্রেনের অন্যতম শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

যেই আশঙ্কা ছিল, শেষমেশ তেমনটাই হয়েছে। রাশিয়ার প্রেসিড়েন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই ইউক্রেনের ভূখণ্ডে শুরু হয়ে গিয়েছে রাশিয়ার সেনা অভিযান। যা এতদিন অবশ্যম্ভাবী বলে মনে করছিল পশ্চিমী দুনিয়া, সেটাই এবার শুরু হয়ে গিয়েছে। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিভ, খারকিভ-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই তেলের দামে পতন হয়েছে অনেকটাই।

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, ‘পুতিনের সেনা ইউক্রেনে পুরোদস্তুর আগ্রাসন শুরু করে দিয়েছে। শান্তিপূর্ণ ইউক্রেনের নানা শহরে একের পর এক আঘাত নেমে আসছে। চলছে ক্ষেপণাস্ত্র হামলা। তবে ইউক্রেন মাথা নোয়াবে না। আত্মরক্ষা করবে এবং জয়ী হবে।’ ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রীও জানান, কিভের বিমানবন্দরের বাইরে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলির উপর একে একে রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতাকে গুঁড়িয়ে দিতেই পুতিনের বাহিনী এই হামলা চালাচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top