News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee : নবাব মালিকের গ্রেফতারির পর পাওয়ার-মমতা টেলিফোনিক বার্তালাপ
Image

Mamata Banerjee : নবাব মালিকের গ্রেফতারির পর পাওয়ার-মমতা টেলিফোনিক বার্তালাপ

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রে এনসিপি মন্ত্রী নবাব মালিকের গ্রেফতারির পরেই শরদ পওয়ারের সঙ্গে ফোনে কথা বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে নবাবকে বুধবার বিকেলে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার পরে ফোনে প্রায় ১০ মিনিট মমতার সঙ্গে এনসিপি সভাপতি পওয়ারের কথা হয়। ধৃত মন্ত্রীর প্রতি মমতা সহমর্মিতা জানান বলে তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে।

এনসিপি সূত্রের খবর, ধৃত নবাব মালিককে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের মন্ত্রিসভা থেকে বাদ না দেওয়ার জন্য পওয়ারকে পরামর্শ দিয়েছেন মমতা। এ প্রসঙ্গে গত বছরের ১৭ মে রাজ্যের তৎকালীন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারির কথাও শরদকে বলেছেন মমতা। নারদ মামলায় সিবিআই ফিরহাদ-সুব্রতকে বাড়ি থেকে গ্রেফতার করলেও মুখ্যমন্ত্রী মমতা তাঁদের মন্ত্রিসভা থেকে সরাননি। প্রসঙ্গত, ওই মামলায় সে দিন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল সিবিআই।
বুধবার দক্ষিণ মুম্বইয়ে ইডি-র আঞ্চলিক দফতরে প্রায় ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় নবাবকে। ইডি-সূত্রের খবর, বেআইনি আর্থিক লেনদেনের ওই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর এবং বোন হাসিনা পারকরের নাম। সম্প্রতি মুম্বইয়ে হাসিনার ঠিকানা-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ইকবালকেও। দাউদ পরিবারের সঙ্গে সম্পত্তি কেনাবেচায় নবাব জড়িত ছিলেন বলে ইডি-র একটি সূত্রের দাবি।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top