News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • UP Election : উত্তর প্রদেশে নির্বিঘ্নে সমাপ্ত চতুর্থ দফার ভোট, ৫টা অবধি ভোটের হার ৫৭.৪৫ শতাংশ
Image

UP Election : উত্তর প্রদেশে নির্বিঘ্নে সমাপ্ত চতুর্থ দফার ভোট, ৫টা অবধি ভোটের হার ৫৭.৪৫ শতাংশ

লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উত্তর প্রদেশে। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৪৫ শতাংশ। সর্বাধিক ভোট পড়েছে লখিমপুর খেরিতে, সেখানে বিকেল পাঁচটা অবধি ভোটের হার ৬২.৪২, এরপরই পিলভিটে ৬১.৩৩ শতাংশ ও রায়বেরেলিতে ৫৮.৪০ শতাংশ। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোটপর্ব চলে সন্ধ্যা ৬টা অবধি।

চতুর্থ দফায় বুধবার উত্তর প্রদেশের ৫৯টি আসনে ভোটগ্রহণ হয়, এদিন ভাগ্যপরীক্ষা হয়েছে মোট ৬২৪ জন প্রার্থীর। উত্তর প্রদেশের ৯টি জেলার ৫৯টি আসনে বুধবার ভোটগ্রহণ হয়েছে। এই ৯টি জেলা হল-পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোই, উন্নাও, লখনউ, রায়বেরেলি, বান্দা ও ফতেহপুর। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এই ৫৯ আসনের মধ্যে ৫১টিতেই জিতেছিল বিজেপি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৭.৪৫ শতাংশ। পিলভিটে ৬১.৩৩ শতাংশ, লখিমপুর খেরিতে ৬২.৪২ শতাংশ, সীতাপুরে ৫৮.৩৯ শতাংশ, হারদোইয়ে ৫৫.২৯ শতাংশ, উন্নাও-এ ৫৪.০৫ শতাংশ, লখনউতে ৫৫.০৮ শতাংশ, রায়বেরেলিতে ৫৮.৪০ শতাংশ, বান্দাতে ৫৭.৫৪ শতাংশ ও ফতেহপুরে ৫৭.০২ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, উত্তর প্রদেশে বাকি ৩ দফার ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top