News Flash

Image

TMC : মেঘালয় রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : চার্লস পিনগ্রোপেকে সভাপতি করে মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে । ছ’জন সহ-সভাপতি সঙ্গে দুইজন সাধারণ সম্পাদক ও দু’জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরা ও অসমে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে তৃণমূল।

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজ্যে তৃণমূল সংগঠনিক শক্তি বৃদ্ধির পথে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরা ও অসমে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে তৃণমূল। কিছুদিন আগেই মেঘালয়ে বিরোধী দল হিসেবে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমাও সদলবলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দেখভালের জন্য মুকুলের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিককে। দলের কর্মসমিতির বৈঠকের পর জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটি এবং সাংগঠনিক পদ ঘোষণা করবেন শীঘ্রই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী মঙ্গলবার মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করা হল। ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে । মেঘালয় তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে চার্লস পিনগ্রোপেকে । সহসভাপতি পদ দেওয়া হয়েছে জেমস এস লিংডো, জেনেথ এম সাংমা, শিতলাং পালে, মারথন এম সাংমা, এইচ এম শাংপলিংগা, জর্জ বি লিংডো। সাধারণ সম্পাদক মানস দাশগুপ্ত ও মুকুল দাস। যুগ্ম সম্পাদক কোমল মারবানিং এবং জয়ন্ত সেন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top