News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • UP Election : উত্তরপ্রদেশে তৃতীয় দফার ৫৯ আসন ভোট গ্রহণ শুরু, ৬২৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

UP Election : উত্তরপ্রদেশে তৃতীয় দফার ৫৯ আসন ভোট গ্রহণ শুরু, ৬২৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা

লখনউ, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশে ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, রবিবার তৃতীয় দফার ভোট। তৃতীয় দফায় ১৬টি জেলার ৫৯টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে, ভাগ্যপরীক্ষা হবে ৬২৭ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা ২.১৫ কোটি। যে সমস্ত জেলাগুলিতে রবিবার ভোটগ্রহণ হবে সেই জেলগুলি হল-হাথরাস, ফিরোজাবাদ, এটাহ, কাশগঞ্জ, মৈনপুরী, ফারুখাবাদ, কনৌজ, এটাওয়াহ, ঔরাইয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালাউন, ঝাঁসি, ললিতপুর, হামিরপুর ও মাহোবা।

এই দফায় ভাগ্যপরীক্ষা হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কারহাল আসন থেকে, এই আসনে বিজেপির প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিং বাঘেল। শিবপাল যাদবেরও ভাগ্যপরীক্ষা হবে রবিবার, তিনি যশবন্তনগর আসন থেকে লড়ছেন। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা অবধি। ২০১৭ সালের ভোটে এই ৫৯টি আসনের মধ্যে ৪৯টি আসনে জিতেছিল বিজেপি। সমাজবাদী পার্টির ঝুলিতে ছিল ৯টি আসন, কংগ্রেসের ঝুলিতে একটি, বহুজন সমাজ পার্টি একটি আসনেও জিততে পারেনি।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top