News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Election : উত্তরপ্রদেশ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৮৮ শতাংশ এবং পঞ্জাবে ৩৪.১০ শতাংশ
Image

Election : উত্তরপ্রদেশ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৮৮ শতাংশ এবং পঞ্জাবে ৩৪.১০ শতাংশ

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার উত্তরপ্রদেশে তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৮৮ শতাংশ। আর পঞ্জাবের ১১৭ টি আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.১০ শতাংশ। নির্বাচন কমিশনের মতে, উত্তর প্রদেশে, এটাহতে দুপুর ১টা পর্যন্ত সর্বোচ্চ ৪২.২৪ শতাংশ ভোট পড়েছে, তারপরে ললিতপুর (৪২.১২ শতাংশ) এবং মৈইনপুরি (৪১.১৪ শতাংশ)।

কানপুর নগরে সর্বনিম্ন ২৮.৫০ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। আরও, ঝাঁসিতে ৩২.৮৩ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, পঞ্জাবের ফাজিল্কাতে ৪০.৫৯ শতাংশ ভোটার হয়েছে যা সর্বোচ্চ। যেখানে সাহিবজাদা অজিত সিং নগরে ২৭.২২ শতাংশ ভোটার হয়েছে যা পঞ্জাবের সর্বনিম্ন।

উত্তরপ্রদেশ নির্বাচনের তৃতীয় দফার ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। আর
পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু। ভোটপর্ব শুরু হবে সকাল সাতটা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ২,৯৫২টি পোলিং বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ভোটপর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর।

মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top