News Flash

  • Home
  • দেশ
  • Attack : বারাকপুরে ধারাল অস্ত্রের কোপ তৃণমূল যুবনেতাকে
Image

Attack : বারাকপুরে ধারাল অস্ত্রের কোপ তৃণমূল যুবনেতাকে

বারাকপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পুরভোটের আগে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বারাকপুর। উত্তর বারাকপুর পুরসভায় প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মজুমদারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার আক্রান্ত তৃণমূল যুব নেতা সহ এক তৃণমূল কর্মী। অভিযোগ, শনিবার রাতে উত্তর বারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর সাহা ও আর এক কর্মী একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় চালবাজার বরফ কল আসতেই বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাইক দাঁড় করিয়ে রাস্তা আটকায়। হুমকি দিয়ে বলে ‘তৃণমূল করা’। এই বলেই হঠাৎই ধারাল আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

দীপঙ্করের সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমীর বসুকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করা হয়। দুজনেই গুরুতর জখম হয়। এরপর সমীরকে বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। কিন্তু শাসকদলের এই অভিযোগ মানতে নারাজ বারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার সদস্য আবিষ্কার ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপির নাম জড়ানো একটি রোগে পরিণত হয়েছে। এটা তৃণমূলের নিজেদের ঝামেলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিস।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top