News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mayor Dipak Majumder : রক্ত সংকট মেটাতে এগিয়ে আসুন, আহবান পুর নিগমের মেয়রের
Image

Mayor Dipak Majumder : রক্ত সংকট মেটাতে এগিয়ে আসুন, আহবান পুর নিগমের মেয়রের

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : রাজধানীর প্রগতি বিদ্যাভবন এনএসএস ইউনিটের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।


রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে চাহিদা এবং যোগানের মধ্যে রক্তের যথেষ্ট ফারাক রয়েছে। একমাত্র রক্ত দানের মধ্য দিয়েই রক্তের সংকট দূর করা সম্ভব। রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের মজুদ সন্তোষজনক করার ক্ষেত্রে এনএসএস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব ও সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
মেয়র বলেন, বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও এখনো পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। কোন ল্যাবরেটরীতে রক্ত তৈরি করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিক কারণেই রক্তের চাহিদা পূরণ করতে হলে একমাত্র রক্তদানের মধ্য দিয়েই তা সম্ভব।


তিনি বলেন, রক্তদান খুব পুণ্যের কাজ। রক্তদানের মধ্য দিয়ে নিজেদের আত্ম উপলব্ধি করা সম্ভব। যিনি রক্ত দান করেন তার শরীরের কোন ক্ষতি হয় না। বরং তার শরীরে কোন রোগ রয়েছে কিনা রক্তদানের পর সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। যুবক-যুবতীসহ সকল জনগণকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে প্রগতি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top