News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ‘গোবর ধন’ প্ল্যান্টের সৌজন্যে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হবে শহর : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ‘গোবর ধন’ প্ল্যান্টের সৌজন্যে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হবে শহর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে গোবর-ধন (বায়ো-সিএনজি) প্ল্যান্টের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দোরে গোবর-ধন (বায়ো-সিএনজি) প্ল্যান্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। শহরের বাড়ি-ঘর থেকে যে বর্জ্য নিঃসৃত হচ্ছে, গ্রামে পশু-খামারের যে বর্জ্য নিঃসৃত হচ্ছে তাই হল ‘গোবর ধন’। এই উদ্যোগ দেশের শহরগুলিকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “এই ধরনের গোবর-ধন প্ল্যান্ট, বায়ো-সিএনজি প্ল্যান্ট তৈরির জন্য দেশের ৭৫টি বড় নাগরিক সংস্থায় যে কাজ চলছে এ জন্য আমি ভীষণ খুশি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৭-৮ বছর আগে ভারতে ইথানলের মিশ্রণ ছিল মাত্র ১-২ শতাংশ। বর্তমানে পেট্রোলে ইথানল মিশ্রিত করার হার প্রায় ৮ শতাংশের কাছাকাছি। মিশ্রনের জন্য ইথানলের সরবরাহও বিগত ৭ বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।”

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top