News Flash

  • Home
  • খেলা
  • IPL : গুরুত্ব না পেয়ে সানরাইজার্স হায়দরাবাদ ছাড়লেন কাটিচ
Image

IPL : গুরুত্ব না পেয়ে সানরাইজার্স হায়দরাবাদ ছাড়লেন কাটিচ

হায়দরাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : আইপিএল শুরু হতে আর দু’মাসও বাকি নেই। তার আগেই সানরাইজার্স হায়দরাবাদ ছাড়লেন সহকারি কোচ সাইমন কাটিচ । জানাগেছে, নতুন মরসুমের জন্য যে টিম বানিয়েছে তারা, তা একেবারেই পছন্দ নয়। তার উপর টিম ম্যানেজমেন্টের বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি তিনি। সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর রিপোর্ট অনুযায়ী, সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে যেভাবে চালনা করা হচ্ছ, তা মেনে নিতে পারছেন না কাটিচ। পাশাপাশি ‘অরেঞ্জ আর্মি’ নাকি প্রাক নিলাম পর্বে কাটিচের সঙ্গে দলগঠন নিয়ে কথা বলেনি বলেও জানা গিয়েছে। অভিযোগ উঠছে নিলামের সময় হায়দরাবাদের কোচিং টিম কাটিচ সব টম মুডি, ব্যাটিং কোচ ব্রায়ান লারাদের কোনও পরামর্শই শোনা হয়নি। টিমের সিইও এবং মালিকের মেয়ে কাব্য মারান কারও কোনও কথাই শোনেননি। যা নিয়ে ভিতরে ভিতরে ক্ষুদ্ধ ছিলেন কাটিচ। তার প্রতিবাদে হায়দরাবাদ ছাড়লেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। শুধু তাই নয়, অনেকের মতে, ডেভিড ওয়ার্নারের সঙ্গে গত মরসুমে যা হয়েছে, তাও মানতে পারেননি কাটিচ। আইপিএলে কাটিচ কোচ হিসেবে ভীষণই অভিজ্ঞ। আর আগে আরসিবির কোচ ছিলেন তিনি। শুধু তাই নয়, স্বচ্ছ কোচিং দর্শন নিয়েই এগোন সব সময়। যে কারণে ক্রিকেট মাঠে আলাদা সম্মানও পেয়ে থাকেন। সেই কাটিচের এই সরে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

যদিও এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ বা কাটিচের পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি।

সানরাইজার্স হায়দরাবাদের নিলামে কেনা ক্রিকেটার- আইডেন মাক্রাম, ভুবনেশ্বর কুমার, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকি, জগদীশা সুচিথ, কার্তিক ত্যাগী, মার্কো জ্যানসেন, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, শ্রেয়স গোপাল, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং ও বিষ্ণু বিনোদ।

রিটেন করা ক্রিকেটার- কেন উইলিয়ামসন, আবদুল সামাদ ও উমরান মালিক।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top