News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আজ থানে এবং দিভা সংযোগকারী রেললাইন দেশকে উত্সর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

Narendra Modi: আজ থানে এবং দিভা সংযোগকারী রেললাইন দেশকে উত্সর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আজ শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানে এবং দিভা সংযোগকারী দুটি অতিরিক্ত রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটি হবে বলে প্রদানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মুম্বই শহরতলির রেলওয়ের দুটি শহরতলির ট্রেনের পতাকা নাড়িয়ে সূচনা করবেন বলেও জানানো হয়েছে।

কল্যাণ কেন্দ্রীয় রেলওয়ের প্রধান জংশন। দেশের উত্তরদিক এবং দক্ষিণদিক থেকে আসা ট্রেন কল্যাণে মিলিত হয় এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে এগিয়ে যায়।
এখানকার চারটি ট্র্যাকের মধ্যে, দুটি ট্র্যাক ধীরগতির লোকাল ট্রেনের জন্য এবং দুটি ট্র্যাক দ্রুত লোকাল, মেইল ​​এক্সপ্রেস এবং গুডস ট্রেনের জন্য ব্যবহৃত হয়েছিল। শহরতলির এবং দূরপাল্লার ট্রেনগুলিকে আলাদা করতে দুটি অতিরিক্ত ট্র্যাকের পরিকল্পনা করা হয়েছিল। থানে এবং দিভা সংযোগকারী দুটি অতিরিক্ত রেললাইন আনুমানিক ৬২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং এখানে ১.৪ কিলোমিটার দীর্ঘ রেল ফ্লাইওভার, ৩টি বড় সেতু, ২১টি ছোট সেতু রয়েছে। এই রেললাইন মুম্বইতে শহরতলির ট্রেনের সঙ্গে দূরপাল্লার ট্রেনের যোগাযোগকে সরিয়ে দেবে। এই লাইনগুলির ফলে শহরে ৩৬টি নতুন শহরতলির ট্রেন চালু করতে সক্ষম হবে।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top