News Flash

  • Home
  • প্রধান খবর
  • Blast: ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে মৃত্যুদণ্ডের সাজা ৩৮ দোষীর, ১১ জনের যাবজ্জীবন
Image

Blast: ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে মৃত্যুদণ্ডের সাজা ৩৮ দোষীর, ১১ জনের যাবজ্জীবন

আহমেদাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদে ২০০৮ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল গুজরাটের বিশেষ আদালত। যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে বাকি ১১ জন দোষীকে। গত ৮ ফেব্রুয়ারি ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৭৭ জন অভিযুক্তের মধ্যে ৪৯ জনকে দোষীসাব্যস্ত করেছিল গুজরাটের বিশেষ আদালত। বেকসুর খালাস ঘোষণা করা হয় ২৮ জনকে। অবশেষে শুক্রবার সাজা ঘোষণা করল আদালত। এদিন ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত এবং যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে বাকি ১১ জনকে।

এই মামলায় বেকসুর খালাস হওয়া ২৮ জনের মধ্যে ১২ জনকে প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করা হয়। ১৩ বছরেরও বেশি পুরনো এই মামলার বিচার গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ করেছিল আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ শহর। ২১টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের এবং অন্ততপক্ষে ২০০ জন আহত হয়েছিলেন। আহমেদাবাদে বিস্ফোরণের পরেই সুরাটের বিভিন্ন প্রান্ত থেকেও উদ্ধার হয় বোমা। আহমেদাবাদে ২০টি এফআইআর রুজু করা হয় এবং সুরাটে ১৫টি।

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top