News Flash

  • Home
  • বিনোদন
  • Bappi Lahiri: শেষ যাত্রায় বাপ্পি লাহিড়ী, চোখের জলে সুরকারকে বিদায়
Image

Bappi Lahiri: শেষ যাত্রায় বাপ্পি লাহিড়ী, চোখের জলে সুরকারকে বিদায়

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): শেষ যাত্রায় কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। বৃহস্পতিবার মুম্বইয়ের ভিলে পারলের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। চোখের জলে সুরকারকে বিদায় জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগীরা। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ও বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। এই অসুস্থতার কারণে ২৯ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠেন ও ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, বাড়িতে একদিন থাকার পর পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সঙ্কটজনক অবস্থায় তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। তার বদলে বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে। একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ির পথ চেয়ে বসেছিল পরিবার। সূদূর লস অ্যাঞ্জেলস থেকে বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ে ফিরল বাপ্পা। তারপর সুরকারের দেহ নিয়ে যাওয়া হয় ভিলে পারলের শ্মশানে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top