News Flash

  • Home
  • দিনের খবর
  • Earthquake: জম্মু-কাশ্মীরের ডোডায় মৃদু ভূমিকম্প, কাঁপল কার্গিল ও গুলমার্গ
Image

Earthquake: জম্মু-কাশ্মীরের ডোডায় মৃদু ভূমিকম্প, কাঁপল কার্গিল ও গুলমার্গ

শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। বৃহস্পতিবার ভোররাত ৩.০২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডায়, কেঁপে উঠেছে কার্গিল থেকে গুলমার্গ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত ৩.০২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের ডোডায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.০৮ অক্ষাংশ এবং ৭৫.৮৩ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। লাদাখের কার্গিল থেকে ১৬৬ কিলোমিটার দক্ষিণে, গুলমার্গ থেকে ১৭২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও হিমাচল প্রদেশের মানালি থেকে ১৫৭ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top