News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ratan Lal Nath : মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্বোধন, গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

Ratan Lal Nath : মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ের উদ্বোধন, গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

মোহনপুর, ১৬ ফেব্রুয়ারি : রাজ্য সরকার শিক্ষার প্রসারে ও উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ পশ্চিম জেলার মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ের অস্থায়ী স্কুলের সূচনা করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা বলেন। তিনি বলেন, হেজামারার খোয়াই চৌমুহনী এলাকায় ৫০ কানি জমিতে ৬০ কোটি টাকা ব্যয়ে জওহর নবোদয় বিদ্যালয় স্থায়ীভাবে স্থাপন করা হবে। আগামী মাস থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১১৪ জন ছাত্রছাত্রীকে নিয়ে এখন ক্লাস শুরু হচ্ছে।


তিনি বলেন, রাজ্য সরকারের আওতাধীন সবকয়টি বিদ্যালয়ে এনসিআরটি’র পাঠ্যক্রম চালু করা হয়েছে। এজন্য ৩১,২৬৩ জন শিক্ষক-শিক্ষিকাকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৩৫টি বিদ্যালয়ে ভোকেশন্যাল কোর্স চালু করা হয়েছে। আরও ৭০টি বিদ্যালয়ে তা চালু করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুপার-৩০ স্কিম চালু করা হয়েছে। নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে। ১০০টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে। ১৩৫টি বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজী মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। বছর বাঁচাও প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা অংক পুরস্কার চালু করা হয়েছে। নবম শ্রেণীতে পাঠরত এপিএল এবং বিপিএল ভুক্ত সমস্ত ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে।


তিনি বলেন, সব উদ্যোগই নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীর তা কাজে লাগাতে পারলে রাজ্য সরকারের উদ্যোগ সার্থক হবে।


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, খোয়াই জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অদ্বয়া ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা। উল্লেখ্য, অস্থায়ী বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লক্ষ ৯৮ হাজার টাকা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top