News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: শুধু মজবুত নয়, শক্তিশালী পঞ্জাব তৈরি করব; পাঠানকোট থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: শুধু মজবুত নয়, শক্তিশালী পঞ্জাব তৈরি করব; পাঠানকোট থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর

পাঠানকোট, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারি বিজেপিকে, এনডিএ-কে সুযোগ দিন। শুধু মজবুত নয়, শক্তিশালী পঞ্জাব তৈরি করব আমরা। পঞ্জাবের পাঠানকোট থেকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পঞ্জাবের পাঠানকোটের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, পঞ্জাবের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবার তাঁরা বিজেপির মতো অভিজ্ঞ দলকেই সুযোগ দেবেন। দেশের স্বার্থে, পঞ্জাবের স্বার্থে কাজ করা দলকে সুযোগ দেবেন। আমি আশ্বাস দিচ্ছি, আমরা শুধু মজবুত নয়, শক্তিশালী পঞ্জাব তৈরি করব।”

আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “একটা সময় দেশের সবচেয়ে সুখী রাজ্য হিসেবে স্বীকৃত ছিল পঞ্জাব। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, রাজ্যের ওপর ঋণ বাড়ছে, কর্মসংস্থানের সুযোগ কম, যুবকদের অন্যত্র চলে যেতে হচ্ছে, দফতরের কর্মচারীদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “পঞ্জাবে এখন ডাবল ইঞ্জিনের সরকার নেই। এখন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ইঞ্জিন কাজ করছে। এই পরিস্থিতিতেও আমরা পঞ্জাবে নতুন হাইওয়ে নির্মাণ, এক্সপ্রেসওয়ে তৈরি, শিল্পের প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এমএসপি-তে পঞ্জাবের কৃষকদের ফসলের রেকর্ড ক্রয় করা হচ্ছে। পঞ্জাবের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিজেপি সরকার যে পরিমাণ টাকা সরাসরি পাঠিয়েছে তা আগে কখনও হয়নি।”

এদিনের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, “পঞ্জাব ও দেশের খ্যাতির বিরুদ্ধে পঞ্জাব কী কী করেনি? এই পাঠানকোটে যখন পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালায়, তখন দেশ ঐক্যবদ্ধ ছিল। কিন্তু কংগ্রেস নেতারা কী করছিলেন? পঞ্জাব ও দেশের গর্বের বিরুদ্ধে কতই না কু-কাজ করেছে কংগ্রেস।” মোদী বলেছেন, “এমনকি পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতেও কংগ্রেসিরা নিজেদের পাপ থামাতে পারেনি। তাঁরা আবার আমাদের সেনাবাহিনীর সাহসিকতার প্রমাণ চাইছে।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top