News Flash

  • Home
  • বিনোদন
  • Usha Uthup: বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকস্তব্ধ উষা উত্থুপ, গায়িকা বললেন তিনি বিধ্বস্ত
Image

Usha Uthup: বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকস্তব্ধ উষা উত্থুপ, গায়িকা বললেন তিনি বিধ্বস্ত

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সঙ্গীত জগতে ফের নক্ষত্র-পতন। না ফেরার দেশে সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ গায়িকা উষা উত্থুপ। বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ করে উষা উত্থুপ বলেছেন, ”হে ভগবান কী করে হল বুঝতে পারি না। রাম্বা হো, কোই ইহা নাচে নাচে ওর সুরে গাওয়া কত গান আমার হিট হয়েছে। আমার আর বাপ্পিদার জুটিটা ভেঙে গেল। বাপ্পিদা ৬ মাস আগেই জিজ্ঞেস করেছিল ১-২ টো গান আছে, চলো করি। আমি জানি না কী বলব খুব বিধ্বস্ত লাগছে। আমার যে কোনও অনুষ্ঠান ওঁর গান ছাড়া অসম্পূর্ণ ছিল।”

সঙ্গীত মহলে একের পর এক খারাপ খবর। মঙ্গলবারই প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই শোক কাটতে না কাটতেই এবার প্রয়াত বাপ্পি। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ দীপক নামজোশি (বাপ্পি লাহিড়ীর চিকিৎসক) জানিয়েছেন, অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ও বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। এই অসুস্থতার কারণে ২৯ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠেন ও ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, বাড়িতে একদিন থাকার পর পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সঙ্কটজনক অবস্থায় তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top