News Flash

  • Home
  • বিনোদন
  • Bappi Lahiri: আর কেউ বলবেন না, এই গানটা খুব সুন্দর হয়েছে; বাপ্পি প্রয়াণে শোকস্তব্ধ জিৎ গঙ্গোপাধ্যায়
Image

Bappi Lahiri: আর কেউ বলবেন না, এই গানটা খুব সুন্দর হয়েছে; বাপ্পি প্রয়াণে শোকস্তব্ধ জিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত কিংবদন্তী সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। বর্ষীয়ান গায়কের প্রয়াণে শোকস্তব্ধ গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করে জিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘ সঙ্গীত জগতের যে বৃহত্তর পরিবার সেখান থেকে একের পর এক মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। লতাজি, সন্ধ্যাদি এবার বাপ্পিদা। বিশ্বাসই করতে পারছি না । বাপ্পিদার সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক ছিল। আমাকে অত্যন্ত স্নেহ করতেন।”

জিৎ আরও জানিয়েছেন, “কিছুদিন আগেও দেখা হয়েছিল । মুম্বইয়ের বাড়িতে আমাদের যাতায়াত আছে। প্রচুর গান শুনে ফোন করতেন, আশীর্বাদ করতেন, উৎসাহ দিতেন । বউদি, ঋদ্ধিমা, বাপ্পা। ওঁরা আমার ভীষণই ক্লোজ়। গতকাল সন্ধ্যাদির চলে যাওয়ার খবর শুনলাম। আর আজ বাপ্পিদারর একের পর এক কী যে ঘটে চলেছে বলে বোঝাতেই পারছি না। কোভিড অনেক অনেক মানুষের আপনজনকে কেড়ে নিয়েছে। এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর সত্যি পারা যাচ্ছে না। আজ সঙ্গীত জগতের যে পরিবার, সেখান থেকে তিনজন নক্ষত্র চলে গেলেন । আমরা অভিভাবকহারা হলাম। বাপ্পিদা মনে প্রাণে বাঙালি ছিলেন। আমাকে ওই জন্য আরও বেশি ভালবাসতেন। যাঁরাই বাংলা থেকে মুম্বইয়ে গিয়েছেন, সকলকেই বাপ্পিদা বলতেন মনটা যেন বাংলাতেই আমাদের পড়ে থাকে। বাংলা গান, বাংলা খাওয়াদাওয়া পছন্দ করতেন ”। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top