News Flash

  • Home
  • দেশ
  • Covid vaccine: ভারতে টিকাকরণ ১৭৪-কোটি ছুঁইছুঁই, মঙ্গলে টিকা পেলেন ৪১-লক্ষাধিক প্রাপক
Image

Covid vaccine: ভারতে টিকাকরণ ১৭৪-কোটি ছুঁইছুঁই, মঙ্গলে টিকা পেলেন ৪১-লক্ষাধিক প্রাপক

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৭৩.৮৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, পৌঁছে গিয়েছে ১৭৪ কোটির দোরগোড়ায় । দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ জন প্রাপক। ফলে ভারতে ১৭৩.৮৬-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৩,৮৬,৮১,৬৭৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, বুধবার সকাল পর্যন্ত ৭৫.৪২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১২,৫১,৬৭৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৫,৪২,৮৪,৯৭৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,৫১,৬৭৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top