News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: ঝাঁসিতে প্রতিরক্ষা করিডোর প্রকল্প পাকিস্তানকে পাঠ শেখাতে সাহায্য করবে: অমিত শাহ
Image

Amit Shah: ঝাঁসিতে প্রতিরক্ষা করিডোর প্রকল্প পাকিস্তানকে পাঠ শেখাতে সাহায্য করবে: অমিত শাহ

ঝাঁসি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রতিরক্ষা করিডোর প্রকল্প ভারত “পাকিস্তানকে পাঠ শেখাতে” সাহায্য করবে বলে মনে করেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার মৌরানিপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদী ঝাঁসিতে প্রতিরক্ষা করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এখানে নির্মিত প্রতিরক্ষা সরঞ্জাম আমাদের পাকিস্তানকে পাঠ শেখাতে সাহায্য করবে।”

শাহ আরও বলেন, “কংগ্রেস কখনই উত্তর প্রদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে না। পরিবারবাদী দলগুলি রাজ্য এবং দেশের জন্য ভাল করতে পারে না। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং এখন রাহুল গান্ধী কংগ্রেস কি উত্তরপ্রদেশের জনগণের কল্যাণে কাজ করতে পারে?”একই সঙ্গে এদিন তিনি সমাজবাদী পার্টিকেও আক্রমণ করেছেন। মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে ছিলেন। যেহেতু তিনি কোনো উত্তরসূরি খুঁজে পাননি, তাই তিনি তাঁর ছেলেকে তার উত্তরাধিকারী করেছেন বলে তিনি কটাক্ষ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকেও আক্রমণ করে বলেন, তিনি তাঁর পাঁচ বছরের মেয়াদে গুন্ডা ও মাফিয়ার মাধ্যমে গরীবদের জমি দখল করেছেন। তিনি যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকারের প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী দু হাজার কোটি টাকার সরকারি জমি খালি করেছেন, যা আগে দখল করা হয়েছিল।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top