News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধায়ক পদ খারিজের আবেদন, শেষ সুযোগ পেলেন আইপিএফটির বৃষকেতু দেব্বর্মা, পরবর্তী শুনানি ৬ এপ্রিল
Image

বিধায়ক পদ খারিজের আবেদন, শেষ সুযোগ পেলেন আইপিএফটির বৃষকেতু দেব্বর্মা, পরবর্তী শুনানি ৬ এপ্রিল

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : আরো সময় পেলেন আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মা। দলবিরোধী কাজের অভিযোগে এখনই তাঁর বিধায়ক পদ খারিজ হচ্ছে না। নোটিশ দেওয়া সত্ত্বেও আজকেও তিনি বিধানসভার অধ্যক্ষের সামনে উপস্থিত হননি। তাই, আগামী ৬ এপ্রিল দুপুর সাড়ে বারটায় ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষের সামনে উপস্থিত হয়ে সাফাই দেওয়ার অন্তিম সুযোগ দেওয়া হয়েছে তাঁকে।


প্রসঙ্গত, শাসক দল জোট শরিক দল আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মা বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্ত, বিধানসভার অধ্যক্ষের সামনে সশরীরে হাজির হয়ে পদত্যাগ পত্র জমা না দেওয়ায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। পরবর্তী সময়ে তিনি সশরীরে হাজির হয়ে বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন। এদিকে, আইপিএফটি সুপ্রিমো রাজস্ব মন্ত্রী এন সি দেব্বর্মা দলবিরোধী কাজের অভিযোগ এনে বৃষকেতু দেব্বর্মার বিধায়ক পদ খারিজের আবেদন জানান। ওই দুইটি আবেদনের এখনো নিস্পত্তি হয়নি।


আজ বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিধায়ক পদ খারিজের আবেদনের ভিত্তিতে বৃষকেতু দেব্বর্মাকে বিধানসভায় হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্ত, তিনি আজকেও আসেননি। বরং তিনি লোক মারফত দলবিরোধী অভিযোগের খন্ডন করে কিছু নথি পাঠিয়েছেন। তাতে, সুপ্রিম কোর্টের রায় সংযুক্ত রয়েছে। তিনি আরও জানান, আইপিএফটির সভাপতি এন সি দেব্বর্মা আজ উপস্থিত ছিলেন এবং বৃষকেতু দেব্বর্মার দলবিরোধী কাজের প্রমান হিসেবে দুইটি সিডি জমা দিয়েছেন।

বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, বিধায়ক বৃষকেতু দেব্বর্মাকে আরো একটি সুযোগ দেওয়া হচ্ছে। সামনে বিধানসভার বাজেট অধিবেশন এবং ২ এপ্রিল সম্ভবত রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে। তাই, আগামী ৬ এপ্রিল দুপুর সাড়ে বারটায় তাঁকে সশরীরে হাজির হয়ে সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ওইদিনই তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top