News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI : ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড, ডিরেক্টরদের নামেও এফআইআর সিবিআই-এর
Image

CBI : ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড, ডিরেক্টরদের নামেও এফআইআর সিবিআই-এর

নয়াদিল্লি ও সুরাট, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে এবিজি শিপইয়ার্ড এবং সংস্থার তিন ডিরেক্টর— ঋষি আগরওয়াল, সন্থানাম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে এফআইআর রুজু করল সিবিআই। প্রতারণা মোট অঙ্ক ২২,৮৪২ কোটি টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল এবিজি শিপইয়ার্ড।

ব্যাঙ্কের তরফে ওই সংস্থার বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে ২০১৯ সালের নভেম্বরে। পরের বছর মার্চে সিবিআই কিছু ব্যখ্যা চায়। ওই বছরই অগস্টে নতুন করে অভিযোগ জমা হয়। প্রায় দেড় বছর ধরে খতিয়ে দেখার পরে, গত ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু করে। প্রসঙ্গত, এবিজি শিপইয়ার্ড এবিজি গ্রুপের অন্যতম সংস্থা। জাহাজ নির্মাণ এবং জাহাজ মেরামতির সঙ্গে জড়িত। গুজরাটের দহেজ এবং সুরাটে তাদের কারখানা আছে।

Releated Posts

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026

ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’, বৈঠকে তাই ভারতের ‘সতর্ক অবস্থান’: সরকারি আধিকারিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনির্দেশ্য আচরণ’-এর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top